ডেঙ্গুর থাবা অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৮

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, ০৮:২৫ রাত
  • ১৬৯৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাইয়ের ২১ দিনেই আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে; চলতি বছরে মৃত্যু ৩৮, আক্রান্ত ১১ হাজারের বেশি

দেশে ডেঙ্গুর প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৩৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ৩৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১০ জন এবং রাজশাহী বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১ জন এবং মারা গেছেন ২০ জন। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু এবং ৩৭২ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৯৫ জনে।

মাসভিত্তিক হিসাবে, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে এখন পর্যন্ত ২০ জন ডেঙ্গুতে মারা গেছেন।

এদিকে, বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ হাজার ৬৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৮ শতাংশ নারী। বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad