৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ দুপুর
  • ২৭২৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গত ২৬ অক্টোবর এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের সার্কুলার লেটার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad