রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট, শপিংমল ও দোকানপাট বুধবার (২৮ অক্টোবর) বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে যমুনা ফিউচার পার্কসহ একাধিক বিপণিবিতান। এ ছাড়া বারিধারা, বাড্ডা, খিলক্ষেত, উত্তরখান ও দক্ষিণখানসহ বেশ কয়েকটি এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেটবুধবার যেসব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে, সেগুলো হলো—
পাবলিক ওয়ার্কস সেন্টার
ইউনিটি প্লাজা
যমুনা ফিউচার পার্ক
নুরুননবী সুপার মার্কেট
ইউনাইটেড প্লাজা
কুশল সেন্টার
এবি সুপার মার্কেট
আমির কমপ্লেক্স
উত্তরার মাসকট প্লাজা
যেসব এলাকার দোকানপাট বন্ধরাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে, সেগুলো হলো—
বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য বাড্ডা ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।

প্রথম দর্পণ,ডেস্ক