রোববার সকালে রাজধানী ঢাকায় অধস্তন আদালতের বিচারকদের নিয়ে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে। এ ধরনের দুর্নীতি বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও ন্যায়বিচারের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করে।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে—এমন বিচারকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের চেষ্টা চলছে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তথ্যসূত্র:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কর্মশালায় দেওয়া বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক