জবিতে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ বিকাল
  • ৪৬৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নৈরাজ্যকে না’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতি, ইউট্যাব ও সাদা দলের নেতারা, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান, সহকারী প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এ ছাড়া কর্মকর্তা সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সাংবাদিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও সহায়ক কর্মচারী সমিতির প্রতিনিধিরাও র‍্যালিতে যোগ দেন।

র‍্যালি শেষে সকাল সাড়ে ১০টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য ও কোষাধ্যক্ষ ছাড়াও বক্তব্য দেন জকসুর সহসভাপতি মো. রিয়াজুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জবি শাখার সভাপতি আব্দুল আলিম আরিফ, জাতীয় ছাত্রশক্তির জবি শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার পক্ষে আসিফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জবি শাখার সভাপতি হাফেজ আশিকুর রহমান আকাশ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সজিব ইসলামসহ অন্যরা।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিগত ১৭-১৮ বছরের শাসনামলে দেশে ভিন্নমত দমন, জুলুম, অত্যাচার এবং নানা ধরনের অনিয়ম-অবিচারের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এসবের প্রভাব প্রত্যক্ষ করা গেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, শিক্ষাজীবন ব্যাহত করা এবং সহিংসতার মতো ঘটনাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad