এসএমসিতে ম্যানেজার পদে চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০২:০৯ দুপুর
  • ১৩০০১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বেসরকারি প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগে একটি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে সম্প্রতি এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

পদ ও যোগ্যতা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইনস্টিটিউশনাল সেলস বিভাগের ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে এমবিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। এটি পূর্ণকালীন ও অফিসভিত্তিক চাকরি। নির্বাচিত ব্যক্তিকে ঢাকায় কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

এসব সুবিধার মধ্যে রয়েছে গাড়ি খরচ ভাতা, বার্ষিক কর্মদক্ষতা বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কোম্পানির লভ্যাংশের অংশ, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, চিকিৎসাসুবিধা, অর্জিত ছুটি নগদায়ন এবং গ্রুপ জীবনবিমা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী যোগ্য প্রার্থীরা এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের নির্ধারিত অনলাইন আবেদন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য প্রতিষ্ঠানের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৬।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad