জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে টেলিগ্রাম নিষিদ্ধ করছে জর্ডান

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ দুপুর
  • ১২৮১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার। উগ্রবাদ ও জঙ্গিবাদে দীক্ষিত করার অপচেষ্টা ঠেকানো এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা অধিদপ্তর।

জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, টেলিগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উগ্রবাদী কর্মকাণ্ড ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এসব তৎপরতা দেশের সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থের জন্য হুমকি তৈরি করছে। বিদ্যমান আইন অনুসরণ করেই অ্যাপটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি দেশটিতে একাধিক নিরাপত্তা-সংশ্লিষ্ট ঘটনার পর এ সিদ্ধান্ত সামনে এলো। গত মাসে একটি গির্জায় প্রাণঘাতী হামলায় নয়জন নিহত হন। ওই ঘটনার পর প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডান। দেশটির দাবি, ওই হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ২০ সদস্য নিহত হয়েছেন।

এ ছাড়া গত ৫ নভেম্বর রাজধানী আম্মানে ছুরিকাঘাতের ঘটনায় জর্ডানের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অপর একজন আহত হন। এসব ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

দীর্ঘদিন ধরে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা নিজেদের বিবৃতি ও প্রচারণা ছড়িয়ে দিতে টেলিগ্রাম ব্যবহার করে আসছে। এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থা ও বিভিন্ন গ্রুপ-চ্যানেলের সুবিধার কারণে অ্যাপটি বিভিন্ন সংগঠনের প্রচারমাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়েছে।

রাশিয়া থেকে নির্বাসিত পাভেল দুরভ টেলিগ্রাম তৈরি করেন। বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয় এ মেসেজিং অ্যাপটির মাধ্যমে ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের পাশাপাশি বড় পরিসরে তথ্য ও সংবাদ প্রচার করা যায়।

জর্ডান সরকারের এ সিদ্ধান্তের মূল লক্ষ্য উগ্রবাদী প্রচারণা ও নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা করা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরাইল ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad