শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ দুপুর
  • ১১১০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিস পাঠান।

নোটিসে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে এ আইনি নোটিস পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের কাছে রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে নোটিসটি পাঠানো হয়েছে বলে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad