র্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআইএফ’
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।'
মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন নামকরণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টা এ নাম অনুমোদন করেছে। আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে। র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।'

প্রথম দর্পণ,ডেস্ক