সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ রাত
  • ১৯৩২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে প্রাথমিক পর্বে তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ নেপালকে ৪-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা। ফলে প্রথম পর্বে সেরা হয়েই ফাইনালে উঠল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ৭ ফেব্রুয়ারি ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে।


পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন প্রতিমা মুন্দা। বদলি নেমে আলো ছড়ালেন আলপি আক্তার। নেপালকে হারানো ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন এই ফুটবলার। এর আগে ভারতকে ২-০ ও ভুটানকে ১২-০ গোলে হারায় বাংলাদেশ।


রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টের প্রাথমিক পর্বের সবগুলো ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে ফাইনাল খেলবে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad