হাটিকুমরুলে হাতুরীও চাকুসহ আটক ২

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, ০৪:০৯ দুপুর
  • ১১৫৩৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল নবরত্নপাড়ায় হাতুরী ও ছোট চাকু নিয়ে নজরুল ইসলামের ওপর হামলা করেছে তার ভায়রার দুই ছেলে জাকারিয়া ও ইমরান। হামলায় গুরুতর আহত হন নজরুল ইসলাম।

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুই সহোদরের কাছ থেকে হাতুড়ি চাকুসহ উদ্ধার করে তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে সলঙ্গা থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জাকারিয়া ও ইমরানকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

আটক' জাকারিয়া ও ইমরান হাসান সিরাজগঞ্জ চন্ডিদাসগাতি গ্রামের আবুল কালামের ছেলে।।

গুরুতর আহত নজরুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা বাগিচাপাড়ায় তার বাড়ি থেকে অভিযুক্ত দুই ভাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে মুঠোফোনে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, দেশীয় অস্ত্র নয়, এটা হাতুরী, ইলেকট্রনিকস টুলস। দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে, এবিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।#




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad