সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিল বিজিবি

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ রাত
  • ২৩৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ সদস্যরা।

শুক্রবার দুপুরের দিকে নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির অধীন খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কালিন্দী নদীর মধ্যবর্তী ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানটি খুরমী বিওপি থেকে দক্ষিণে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার দূরে।

বৈরী আবহাওয়ার সুযোগে প্রবেশের চেষ্টা

বিজিবি সূত্র জানায়, প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে করে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

বিষয়টি খুরমী বিওপির নিয়মিত টহল দলের নজরে পড়লে তারা তাৎক্ষণিকভাবে নিজস্ব স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা থেকে সরে যেতে বাধ্য হন।

লোকজন নিয়ে ভারতে ফিরে যায় বিএসএফ

বিজিবির বাধার মুখে আনুমানিক দুপুর ১২টার দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। ফলে সীমান্ত দিয়ে অবৈধ পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad