বিশ্বকাপ ফাইনাল নিয়ে স্পেন-মরক্কো দ্বন্দ্বে ফিফার নীরবতা

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ রাত
  • ২০৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সুযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে আয়োজক স্পেন ও মরক্কো। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটির ভেন্যু নিজেদের দেশে করতে দুই দেশের ফুটবল কর্তাদের বক্তব্যে প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হলেও এখনো কোনো পক্ষকে এগিয়ে রাখেনি ফিফা। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, উপযুক্ত সময়েই ফাইনালের ভেন্যু ঘোষণা করা হবে।মরক্কোর বড় স্টেডিয়াম নিয়ে আত্মবিশ্বাস

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে ফাইনালের ভেন্যু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পেন ও মরক্কো।

মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লাকজা সম্প্রতি দৃঢ়ভাবে দাবি করেছেন, বেনস্লিমানে শহরে নির্মাণাধীন ‘হাসান টু স্টেডিয়াম’ হবে বিশ্বকাপ ফাইনালের ভেন্যু। এমনকি ফাইনালে মরক্কো খেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ফাইনাল আয়োজনের দাবিতে মরক্কোর বড় শক্তি হতে পারে এই স্টেডিয়াম। নির্মাণ শেষ হলে সেখানে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণের সক্ষমতা থাকবে। ২০২৭ সালের শেষ দিকে স্টেডিয়ামটি চালুর পরিকল্পনা রয়েছে। ধারণক্ষমতার দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল স্টেডিয়াম হতে যাচ্ছে।

ফাইনাল ছাড়তে নারাজ স্পেনও

ফাইনাল আয়োজনের দাবিতে পিছিয়ে নেই স্পেনও। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান বলেছেন, বর্তমান সময়ে ফুটবলের দিক থেকে স্পেনই সেরা। তাই বিশ্বকাপের ফাইনাল আয়োজনের অধিকারও তাদের পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

ফাইনালের জন্য স্পেনের হাতে রয়েছে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও সংস্কার করা বার্সেলোনার ক্যাম্প ন্যু। ক্যাম্প ন্যুর সম্ভাব্য ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৫ হাজার।

ইনফান্তিনোকে ঘিরে রাজনৈতিক গুঞ্জন

ফাইনালের ভেন্যু নির্বাচন নিয়ে এরই মধ্যে রাজনৈতিক হিসাবনিকাশের গুঞ্জনও শুরু হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মরক্কোর সাম্প্রতিক ঘনিষ্ঠতা সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

এমনকি ইনফান্তিনোর নির্বাচনি সমর্থনের বিনিময়ে মরক্কোকে বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে—এমন গুঞ্জনও ছড়িয়েছে। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে ফিফা।

ফলে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে স্পেন-মরক্কোর লড়াই এখনো অমীমাংসিত। শেষ সিদ্ধান্ত ফিফার হাতেই।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad