বৃহস্পতিবার ভোরে সোলজার ফিল্ডে মুখোমুখি হয় দুই দল। ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৯৪ জন দর্শক, যা শিকাগো ফায়ারের ঘরের মাঠে কোনো ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।
শুরুতেই লেভানডোভস্কির গোলম্যাচের শুরু থেকেই লেভানডোভস্কির দাপট দেখা যায়। ১০ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে শিকাগোকে এগিয়ে দেন পোলিশ ফরোয়ার্ড। এমএলএসে নিজের প্রথম নয় ম্যাচে এটি ছিল তার ষষ্ঠ গোল।
প্রথমার্ধে মেসির দল একাধিকবার আক্রমণ গড়লেও শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডির দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি মিয়ামি।
মেসির কর্নারে সমতাদ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮তম মিনিটে মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে শক্তিশালী হেডে গোল করেন কাসেমিরো। চলতি মৌসুমে মিয়ামির হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের এটি তৃতীয় গোল।
এই গোলের মাধ্যমে নতুন কীর্তিও গড়েছেন মেসি। চলতি মৌসুমে তার অ্যাসিস্টের সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি, যা এখন পর্যন্ত এমএলএসে সর্বোচ্চ।
সমতা ফেরার পর জয়সূচক গোলের জন্য মিয়ামি একের পর এক আক্রমণ চালায়। তবে শিকাগোর রক্ষণ ভেঙে আর গোল আদায় করতে পারেনি তারা। উল্টো মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ার দুটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।
ছন্দে নেই মিয়ামিএই ড্রয়ের ফলে ২৪ ম্যাচে মিয়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৪। তবে আগস্টের শুরু থেকে ছন্দে নেই দলটি। আট ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে।
অন্যদিকে শিকাগো ফায়ার টানা সাত ম্যাচ অপরাজিত রয়েছে। এর মধ্যে শেষ চার ম্যাচই ড্র হয়েছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স