পপির জন্মদিনে আড়ম্বর নয়, পরিবারেই কাটছে দিন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ দুপুর
  • ১৯০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জনপ্রিয় চিত্রনায়িকা পপির জন্মদিন আজ। বিশেষ এই দিনটি স্বামী ও সন্তানকে নিয়ে দেশের বাইরে উদ্‌যাপনের ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত ঢাকাতেই কাটছে তার জন্মদিন। জমকালো কোনো আয়োজন না থাকলেও স্বামী ও একমাত্র সন্তানকে ঘিরেই দিনটি কাটাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের সময় পপির জন্মদিন কাটত বেশ আড়ম্বরপূর্ণভাবে। নানা আয়োজনের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিতে ব্যস্ত থাকতেন তিনি। তবে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পর বদলে গেছে তার জীবনযাপন। এখন তার ব্যস্ততা ও ভাবনার বড় অংশজুড়েই রয়েছে সংসার।

জন্মদিনের আয়োজন প্রসঙ্গে পপি বলেন, ‘আমার স্বামী আদনান আমার ভীষণ খেয়াল রাখে, আজকের দিনটিও সে আনন্দে ভরিয়ে তুলবে। আমাদের একমাত্র সন্তান আয়াতও এই ছোট্ট বয়সে আমাকে বেশ বোঝে। দুজনকে নিয়ে আশা করছি দিনটি সুন্দরভাবে কেটে যাবে। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ ও ভালো রাখেন।’

পপি তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। হঠাৎ চলচ্চিত্র থেকে আড়ালে চলে যাওয়ায় তার অভিনীত কয়েকটি সিনেমার কাজ স্থগিত হয়ে যায়।

বর্তমানে অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও ভবিষ্যতে প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফেরার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পপি। পাশাপাশি নিজের বায়োপিকে অভিনয়েরও ইচ্ছা রয়েছে তার। এ জন্য ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad