৮২তম জন্মদিনে আবুল হায়াত ‘আমজনতার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ রাত
  • ২৩৫২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
৮২ বছরে পা দিলেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। জন্মদিনে তিনি জানিয়েছেন, পুরস্কার-সম্মানের চেয়ে দর্শক-সাধারণের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন।

আবুল হায়াত বলেন, জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। তবে সাধারণ মানুষের ভালোবাসা ও সম্মানের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবাসা সঙ্গে নিয়েই অভিনয় করে যেতে চান তিনি।

জন্মদিন উপলক্ষে এবারও বড় কোনো আয়োজন ছিল না। পরিবারের পক্ষ থেকে ঘরোয়াভাবে দিনটি উদযাপন করা হয়। রাত ১২টায় স্ত্রী তাকে কেক, ফুল ও মোমবাতি দিয়ে চমকে দেন। সকালে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময়ও শুভেচ্ছা ও উপহার পেয়েছেন তিনি।

আবুল হায়াতের দুই মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াত ও নাতাশা হায়াত বর্তমানে দেশের বাইরে। তবে জন্মদিনে নাতনি তৃষার সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। একই দিনে তৃষারও জন্মদিন হওয়ায় প্রতি বছর রাত ১২টায় দুজনই পরস্পরকে ফোন করে শুভেচ্ছা জানান।

অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও দীর্ঘদিন ধরে সক্রিয় আবুল হায়াত। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার আত্মজীবনী ‘রবি পথ’। তিন শতাধিক পৃষ্ঠার বইটি লিখতে তার প্রায় ১০ বছর সময় লেগেছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন তার বড় মেয়ে বিপাশা হায়াত।

৮২ বছর বয়সেও অভিনয়ের প্রতি তার আগ্রহে ভাটা পড়েনি। সম্প্রতি মহিন খানের পরিচালনায় ‘সাতে তিন হাত মাটি’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। আগামী দিনেও দর্শকের ভালোবাসাকে পুঁজি করে কাজ করে যেতে চান এই বরেণ্য শিল্পী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad