সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় রানি মুখার্জির যুক্ত হওয়ার খবর আগেই আলোচনায় আসে। সে সময় গুঞ্জন ছিল, শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের চরিত্রে ক্যামিওতে দেখা যেতে পারে রানিকে। তবে রানি-অভিষেকের সম্ভাব্য পুনর্মিলনের খবর সিনেমাটির কাস্টে নতুন মাত্রা যোগ করেছে।
তবে তাদের চরিত্র কিংবা সিনেমায় উপস্থিতির ধরন নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
‘কিং’ সিনেমার মাধ্যমে শাহরুখ খান ও রানি মুখার্জিরও দীর্ঘদিন পর পর্দায় পুনর্মিলন হতে যাচ্ছে। এর আগে ২০০৬ সালে করণ জোহরের ‘কাভি আলভিদা না কেহনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।
তারকাবহুল এই সিনেমায় শাহরুখ খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালের মতো অভিনেতাদের থাকার কথা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’ সিনেমাটির।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স