মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন মারুফা।
র্যাঙ্কিংয়ে ৩৭তম অবস্থান থেকে ১৯ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন এই বাংলাদেশি পেসার। টি-টোয়েন্টিতে এর আগে তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান ছিল ২৩তম, যা তিনি ২০২৪ সালে অর্জন করেছিলেন।
সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করেন মারুফা। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। সেই পারফরম্যান্সেরই প্রতিফলন ঘটেছে নতুন র্যাঙ্কিংয়ে।
এদিকে ব্যাটিং র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটারের। শ্রীলঙ্কার বিপক্ষে দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করা সোবহানা মোস্তারি তিন ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠেছেন।
একই ম্যাচে ২৬ রান করা দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়েছেন। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তাঁর বর্তমান অবস্থান ৬২তম।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স