এমবাপ্পে: আমিই বিশ্বের সেরা খেলোয়াড়

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ রাত
  • ৪৬৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বর্তমান বিশ্বের সেরা ফুটবলার কে—এমন প্রশ্নে নিজের নামই সবার ওপরে রেখেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মেসি-রোনালদোদের সঙ্গে সেরার লড়াইয়ে নিজেকেই এগিয়ে রাখার কথা জানিয়েছেন তিনি।

এমবাপ্পে বলেন, ‘আমি সব সময়ই মনে করি, আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে সবার নিজস্ব মত আছে। মানুষ হয়তো ভিন্নভাবে ভাবতে পারে। এটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৪৪ ম্যাচে তাঁর গোল ৪২টি। দল কোনো ট্রফি জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন তিনি।

বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা এখন ২২, যা টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ।

দুর্দান্ত এই পারফরম্যান্সের পর ব্যালন ডি’অরের আলোচনাতেও জোরালোভাবে উঠে এসেছে এমবাপ্পের নাম। এ প্রসঙ্গে তিনি বলেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেললে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ব্যালন ডি’অরের সঙ্গে যুক্ত করা হয়। কারণ রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব।

এমবাপ্পের ভাষায়, ‘অনেকেই আমাকে এবং ব্যালন ডি’অর নিয়ে কথা বলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমি ইতিহাস গড়েছি। হয়তো এবার এটার জন্য ভালো একটি বছর হতে পারে।’

তবে ব্যালন ডি’অরের চূড়ান্ত সিদ্ধান্ত ভোটারদের ওপরই নির্ভর করছে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। এমবাপ্পে বলেন, ‘মানুষ তাদের নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেবে।’

২০২৩ সালে পিএসজির হয়ে ব্যালন ডি’অরে তৃতীয় হওয়াই এখন পর্যন্ত এই পুরস্কারে এমবাপ্পের সর্বোচ্চ অর্জন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad