বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা নানা রং ও নকশার পোশাকে মঞ্চ মাতালেও অ্যালিনার পোশাকটি আলাদাভাবে নজর কাড়ে। নীল-সাদা পোশাকটির ওপরের অংশ ছিল আর্জেন্টিনার জাতীয় দলের জার্সির আদলে। নিচের অংশজুড়ে ফুটে উঠেছিল মেসির বর্ণিল ফুটবলজীবনের নানা মুহূর্ত।
পোশাকে ছিল বিশ্বকাপ হাতে মেসির ছবি, আবার ছিল বিশ্বকাপ ফাইনালের পর হতাশ মেসির মুহূর্তও। মেসির ক্লাব ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায়ও তুলে ধরা হয় ওই পোশাকে। নিউওয়েলস বয়েজ, বার্সেলোনা, প্যারিস সঁ জরমঁ ও ইন্টার মায়ামির জার্সিতে মেসির বিভিন্ন সময়ের ছবি সেখানে স্থান পেয়েছে। পাশাপাশি দেশের হয়ে তাঁর উচ্ছ্বাস ও হতাশার একাধিক দৃশ্যও ছিল।
অ্যালিনার এই বিশেষ পোশাকটি পরিকল্পনা করেছেন ডিজাইনার অরেলিয়ো মার্তিনেজ। মেসির দীর্ঘ ফুটবলজীবনের উল্লেখযোগ্য মুহূর্তগুলোকে নকশার মাধ্যমে তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য।
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পরই দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘এলএম টেন’। এরপর বাবা জর্জে মেসির মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনের সেই ধাক্কা সামলে পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানান মেসি।
বিশ্ব ফুটবলে মেসির দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতেই ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে এমন অভিনব আয়োজন করেন আর্জেন্টিনার সুন্দরী অ্যালিনা লুজ় আক্সেলরাড।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স