মালয়েশিয়ায় বেতন-ভিসা জটিলতায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ বিকাল
  • ২৬৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বেতন, ভিসা নবায়নসহ বিভিন্ন সমস্যা নিয়ে ২০২২ সালে নিয়োগপ্রক্রিয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫০টি অভিযোগ পেয়েছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্যে নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে মধ্যস্থতা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের সহযোগিতায় ৩৩০টির বেশি অভিযোগের সমাধান করা হয়েছে।

বৈধভাবে কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়ে অনেক বাংলাদেশি কর্মী নিয়োগসংক্রান্ত ঋণের বোঝা, বকেয়া বেতন, অভিবাসন ও ভিসা জটিলতা এবং দেশে ফেরত পাঠানোর পর নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি বিদেশে পাড়ি জমালেও সবার প্রত্যাশা পূরণ হচ্ছে না।

গত ৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেনাংয়ে রেসপনসিবল বিজনেস অ্যালায়েন্স (আরবিএ) আয়োজিত ‘ফ্রম কমিটমেন্ট টু অ্যাকশন: বেস্ট প্র্যাকটিসেস অব হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স অ্যাক্রস সাপ্লাই চেইন’ শীর্ষক প্যানেল আলোচনায় অভিবাসী কর্মীদের সুরক্ষায় বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরা হয়।

আলোচনায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা বলেন, অভিবাসী কর্মীদের দৃষ্টিভঙ্গি ও তাদের বিভিন্ন সমস্যা বিবেচনায় নিয়ে হাইকমিশন কাজ করছে। কর্মী, নিয়োগকর্তা, মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে অভিযোগের সমাধান, ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিতকরণে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া অভিবাসী কর্মীদের কল্যাণমূলক সহায়তা এবং প্রয়োজন হলে মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রেও হাইকমিশন কাজ করছে বলে জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad