সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্টে নতুন নিয়ম

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ দুপুর
  • ৫৮৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা গ্রহণে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর ই-পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।

দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দূতাবাসে ই-পাসপোর্ট সেবাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে দূতাবাস চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত ভিড়ের পাশাপাশি শৃঙ্খলাজনিত সমস্যাও তৈরি হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট

নতুন নির্দেশনা অনুযায়ী, বায়োমেট্রিক দেওয়ার আগে দূতাবাসের নির্ধারিত প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এ জন্য আবেদনকারীদের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে বলা হয়েছে।

তবে যেসব প্রবাসীর ই-পাসপোর্টের আবেদন ইতোমধ্যে নির্দিষ্ট তারিখ ও সময়সহ গ্রহণ করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে সেবা নিতে পারবেন।

দূতাবাস সেবাপ্রার্থীদের নির্ধারিত নিয়ম মেনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার আহ্বান জানিয়েছে। এর ফলে অতিরিক্ত ভিড় এড়িয়ে সুশৃঙ্খলভাবে ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad