রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ১৭ জনের মধ্যে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদক মামলার এবং পাঁচজন অন্যান্য মামলার আসামি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসসকে বলেন, নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad