শিশু যৌন নির্যাতনের উপকরণ রাখার অভিযোগে গ্রেফতার মেগান মার্কেলের বাবা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ রাত
  • ২১৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রিন্স হ্যারির শ্বশুর থমাস মার্কেলকে আটক করেছে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল। শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডার টাম্পার কাছে ৮২ বছর বয়সি থমাসকে আটক করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, গত মাসে থমাস মার্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তার মেয়ে মেগান মার্কেল। অভিযোগ রয়েছে, ফিলিপাইনে থমাসের সাবেক বাড়িতে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিওর একটি সংগ্রহ পাওয়া গেছে।

মেগান জানিয়েছিলেন, ২০১৮ সালেও তার বাবার বিরুদ্ধে উদ্বেগজনক অভিযোগসংবলিত একটি চিঠি লন্ডন পুলিশের কাছে পাঠানো হয়েছিল।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে দাবি করে, মেগানের সৎভাই থমাস মার্কেল জুনিয়র তাদের বাবার ফিলিপাইনের সাবেক বাড়িতে এসব ছবি ও ভিডিওর সংগ্রহ খুঁজে পেয়েছিলেন। ওই প্রতিবেদন প্রকাশের পর মেগান এ বিষয়ে বিবৃতি দেন। চলতি সপ্তাহের শুরুতে তদন্তের স্বার্থে থমাস মার্কেল জুনিয়রকেও আগ্রহের ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়।

থমাস মার্কেল টেলিভিশনের আলোকসজ্জা ও ফটোগ্রাফি বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক। মেয়ে মেগানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ও পারিবারিক দূরত্বের কারণে ২০১৮ সালে প্রিন্স হ্যারি ও মেগানের বিয়েতে উপস্থিত ছিলেন না তিনি।

পরবর্তী সময়ে মেগান জানিয়েছিলেন, নিজের সন্তানদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই বাবার সঙ্গে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, দ্য সান ও যুগান্তর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad