পল্লবীতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ২

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ রাত
  • ৩৬৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-সি এলাকার প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—রাজন সরদার (২৫) ও ফয়সালুর রহমান ওরফে ফয়সাল।

পল্লবী থানা সূত্রে জানা যায়, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে রাজন ও ফয়সালকে আটক করে।

আটক রাজনের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল এবং ফয়সালের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad