সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে রাহিদ মান্নান লেনিন

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ রাত
  • ৩৩২০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে রাহিদ মান্নান লেনিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হককে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ কার্যক্রম চালানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী, ধুবিল ও নলকা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে এ গণসংযোগ করেন সিরাজগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য রাহিদ মান্নান লেনিন।

গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন। এ সময় রাহিদ মান্নান লেনিন বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই এ নির্বাচনের মূল লক্ষ্য। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক একজন ত্যাগী ও জনসম্পৃক্ত নেতা। তাঁকে নির্বাচিত করা হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad