এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর'

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ বিকাল
  • ২৪৫৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর'


এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে গেলে বাংলাদেশের ইমরানুর রহমান। ৬০ মিটার স্প্রিন্টের হিটে দ্বিতীয় হয়েছেন তিনি।


আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার হিটে ৬.৭৩ সেকেন্ড সময় নিয়েছেন ইমরানুর। হিটে তার চেয়ে কম সময় নিয়েছেন কেবল জাপানের অ্যাথলেট কিরিউ ইয়োশিহিদে। সময় নিয়েছেন ৬.৬৭ সেকেন্ড তিনি।


হিটে শীর্ষ ৪ নিশ্চিত করার ফলে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছেন তিনি। তার সঙ্গে জাপানের কিরিউ বাদেও আছেন হংকংয়ের অ্যাথলেট কোন চুন টিং ও সৌদি আরবের আব্দুল্লাহ মোহাম্মদ দাউদ।


এশিয়ান পর্যায়ের এই টুর্নামেন্টে এটাই অবশ্য ইমরানুরের সেরা সাফল্য নয়। ২০২৩ সালে এই প্রতিযোগিতাতেই সোনা জিতেছিলেন তিনি। এমন সাফল্য এশিয়ান পর্যায়ে অর্জন করতে পারেননি আর কোনো বাংলাদেশিই।


২০২৪ সালে অবশ্য ৬০ মিটার স্প্রিন্টে তিনি চতুর্থ হয়ে প্রতিযোগিতা শেষ করেছিলেন। হারানো সেই মুকুট পুনরুদ্ধারের মিশন নিয়ে আজ তিনি নামবেন লড়াইয়ে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad