রায়গঞ্জে দলীয় পোস্টার লাগানোর দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ রাত
  • ১৫১১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে দলীয় পোস্টার লাগানোর দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী এলাকায় দলীয় প্রতীক সম্বলিত পোস্টার লাগানোর দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো- সাফা ফার্মেসি ও বিসমিল্লাহ রেস্তোরাঁ। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে দোকানের সামনে ও আশপাশে দলীয় প্রতীকযুক্ত পোস্টার টাঙিয়ে রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,ব্যবসা প্রতিষ্ঠানসহ সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad