মার্কিন চাপে বিমানের 'জ্বালানি সরবরাহ' স্থগিত করছে কিউবা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ দুপুর
  • ১৮৩১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মার্কিন চাপে বিমানের 'জ্বালানি সরবরাহ' স্থগিত করছে কিউবা



যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে কিউবায় তীব্র জ্বালানিসংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দেশটি এক মাসের জন্য বিমানের জ্বালানি সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপের এক এয়ারলাইনের এক কর্মকর্তা রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।


কিউবা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দিবাগত মধ্যরাত থেকে দেশটিতে যাতায়াতকারী বিমানগুলো আর জেট ফুয়েল সংগ্রহ করতে পারবে না। এ কারণে দূরপাল্লার ফ্লাইটগুলোকে এখন অন্য কোনো দেশে থেমে জ্বালানি নিতে হবে। এয়ার ফ্রান্স ইতিমধ্যে এমন ব্যবস্থা গ্রহণ করেছে।


ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হওয়ায় কিউবা চরম সংকটে পড়েছে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর, ২০২৩ সালের জানুয়ারি থেকে ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের সুযোগ রেখেছেন।


জ্বালানিসংকট মোকাবিলায় কিউবার সরকার জরুরি ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চার দিনের কর্মসপ্তাহ, প্রাদেশিক বাস ও ট্রেন চলাচল সীমিত করা, কিছু পর্যটন প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা, স্কুলের ক্লাস সময় কমানো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি উপস্থিতির শর্ত শিথিল করা।


তেলের ঘাটতির কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোতে চাপ তৈরি হয়েছে এবং বিদ্যুদ্বিভ্রাটের সম্ভাবনা রয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য তার দেশ প্রস্তুত, তবে তা কোনো চাপের মধ্যে নয়।


এসআর




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad