নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশাল মূল্যছাড় দিচ্ছে কাতার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ দুপুর
  • ১৯৫৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশাল মূল্যছাড় দিচ্ছে কাতার


পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাসের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আওতায় এক হাজারেরও বেশি পণ্যের দামে ছাড় দেওয়া হবে। '


কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে সাধারণত খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। তাই মানুষের জন্য সাশ্রয়ী দামে এসব পণ্য নিশ্চিত করতেইএ উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকায় আটা, চিনি, পাস্তা, মুরগি, তেল, দুধসহ বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে। পাশাপাশি টিস্যু, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডার ও অন্যান্য গৃহস্থালি পণ্যও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর দ্য পেনিনসুলা।


মূল্যছাড়ের তালিকা দেশের সব বড় সুপারমার্কেটে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। রমজান শেষ হওয়া পর্যন্ত নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোনো দোকান নির্ধারিত দামের বেশি নিলে তা জানাতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad