এমপির হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন, বিকাশে টাকা দাবি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ রাত
  • ১১০৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে বিকাশে টাকা দাবি করছে প্রতারক চক্র। এমপির পরিচিতদের কাছে খুদে বার্তা পাঠিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা করে পাঠাতে বলছে ওই চক্র। এই প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে থানা পুলিশ।

এদিকে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি জানার পর এমপি মহিত সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক পোস্ট দেন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি।

সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, বিকেল ৫টা থেকে তার পরিচিত অন্তত ১০০ জনের কাছে বার্তা পাঠানো হয়। বার্তায় বিকাশে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে বিভিন্ন মোবাইল নম্বরও দেওয়া হয়। অনেকেই বিষয়টি সন্দেহজনক মনে করে তাকে ফোনে জানান।

তিনি বলেন, পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, প্রতারক চক্রের কেউ সংসদ সদস্য মহোদয়কে ফোন করে কৌশলে কিছু তথ্য নিয়েছিলেন এবং এরপর থেকেই ওই চক্রটি সংসদ সদস্যের নম্বর গ্রহণ করে টাকা চাওয়া শুরু করে। আমরা বিষয়টি জানতে পেরে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কাজ শুরু করেছি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad