রায়গঞ্জে জলবায়ু মোকাবিলায় শক্তিশালী সবুজ বার্তা দিয়ে শতাধিক চারা রোপণ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ দুপুর
  • ১৩২৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে জলবায়ু মোকাবিলায় শক্তিশালী সবুজ বার্তা দিয়ে শতাধিক চারা রোপণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিয়াবাড়ীতে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়াবাড়ী আদর্শ যুব ক্রীড়া সংঘের উদ্যোগে শতাধিক বনজ ও ফলদ চারা রোপণ করা হয়।


কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গাজী আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য মো. আরিফুর ইসলাম, সভাপতি সাব্বির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোছা. রুখসানা বেগম, সহ সাধারণ সম্পাদক সম্রাট শেখ এবং অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়ে কর্মসূচিকে সমর্থন জানান।


বক্তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করে। আয়োজকেরা জানান, তরুণদের সম্পৃক্ত করে ভবিষ্যতেও এই ধরনের সবুজ উদ্যোগ চালিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad