রায়গঞ্জে রমজান উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, ০২:০৬ দুপুর
  • ৯৬৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে রমজান উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় সিরাজগঞ্জের রায়গঞ্জে কুমাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফুলজোড় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইউপি সদস্য শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম রেজাউল করিম।

মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, ফুলজোড় ফাউন্ডেশনের সভাপতি ইসরাফিল আহসান ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad