চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান :ভারতীয় মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, ১১:১২ দুপুর
  • ২০০৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান :ভারতীয় মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল অংশ নেয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘরে তল্লাশি চালানো হয়। এ সময় দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫১০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি বছরের শুরু থেকে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৫৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪০৮ বোতল ভারতীয় মদ, ৫০০ গ্রাম গাঁজা, ১ দশমিক ৯৬০ কেজি হেরোইন, ২৬১ বোতল ফেনসিডিল, ৮০ পিস ইয়াবা, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯১৮ বোতল এস্কাফ, ২৮৭ বোতল চকোপ্লাস এবং ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবারিদের তৎপরতা ঠেকাতে বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad