দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা: নিহত ৪, ধ্বংস আবাসিক ভবন

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, ০৪:০৫ দুপুর
  • ২১৪৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, টাইর জেলার মারাকেহ এলাকায় চালানো এক হামলায় একজন নিহত হন। একই সময়ে জেজিন জেলার রিহান পৌরসভার মেয়রও পৃথক এক হামলায় প্রাণ হারান।

এর কিছুক্ষণ পর নাবাতিয়েহ জেলার দেইর আল-জাহরানি এলাকায় আরও একটি বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত দুইজন নিহত হন। হামলার ফলে একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

নিহতদের পরিচয় এবং হামলায় আহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad