মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে সামরিক সংঘাত বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করা এবং পারমাণবিক ইস্যু নিয়ে নতুন আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে প্রকাশিত পূর্ণাঙ্গ পাঠে এসব তথ্য জানা গেছে।
স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা
সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করবে।
এছাড়া—কোনো পক্ষই নতুন করে যুদ্ধ বা সামরিক অভিযান শুরু করবে না
শক্তি প্রয়োগ বা হুমকি দেওয়া থেকে বিরত থাকবে
লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার করা হয়েছে
৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য
উভয় দেশ সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সম্মত হয়েছে। তবে পারস্পরিক সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যাবে।
🔹 মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা শিথিল
সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র—
ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার শুরু করবে
৩০ দিনের মধ্যে তা সম্পূর্ণভাবে তুলে নেবে
ইরানের সম্পদ ও অর্থ ব্যবহারের সীমাবদ্ধতা তুলে দেওয়া হবে
ব্যাংকিং, বীমা ও পরিবহন খাতে ছাড় দেওয়া হবে
চূড়ান্ত চুক্তির পর ইরানের নিকটবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়েও অঙ্গীকার রয়েছে।
🔹 হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ
ইরান ৬০ দিনের জন্য পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে কাজ করবে।
এর মধ্যে—
হরমুজ প্রণালীতে মাইন অপসারণ
৩০ দিনের মধ্যে পূর্ণ স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু
🔹 ৩০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক পরিকল্পনা
যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে।
🔹 পারমাণবিক কর্মসূচি নিয়ে অঙ্গীকার
ইরান পুনরায় নিশ্চিত করেছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না।
এছাড়া—
ইউরেনিয়াম ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধান থাকবে
চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান পারমাণবিক কার্যক্রম বজায় থাকবে
অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছে।
🔹 স্বাক্ষর ও মধ্যস্থতা
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ইসলামাবাদ সময় অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইরানের প্রেসিডেন্ট ইলেকট্রনিক পদ্ধতিতে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
তিনি আরও জানান, সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তির স্বীকৃতি দেওয়া হবে এবং কারিগরি আলোচনা শুরু হবে।
🔹 জাতিসংঘে অনুমোদনের প্রস্তাব
চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি বাধ্যতামূলক প্রস্তাব আকারে অনুমোদনের পরিকল্পনাও রয়েছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক