হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ দুপুর
  • ৩৮৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
হরমুজ প্রণালির কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

কেশমের গভর্নর হোসেইন আমির তেমোরি এ তথ্য জানিয়েছেন। ইরানি বার্তা সংস্থা আইআরআইবি জানিয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাজটিতে হামলা হয়।

গভর্নর তেমোরি অভিযোগ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে। ‘সন্ত্রাসী’ বলতে তিনি মার্কিন সেনাদের বোঝান।

হরমুজ প্রণালি নিয়ে গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর প্রণালিটি বন্ধ করে দেয় ইরান। এরপর থেকে উপসাগরীয় আরব দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের জাহাজ এই পথে চলাচল করতে দেওয়া হচ্ছে না।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজে ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী ইরান থেকে কোনো জাহাজকে হরমুজ দিয়ে প্রবেশ বা বের হতে দিচ্ছে না।

মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরুর পর ইরান-সংশ্লিষ্ট শতাধিক জাহাজকে তারা ঘুরিয়ে দিয়েছে। এসব জাহাজকে ইরানি বন্দরে ভিড়তে কিংবা সেখান থেকে বের হতে দেওয়া হয়নি।

এদিকে নৌ অবরোধ নিয়ে রোববার সরব হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানিদের ওষুধ ও সাধারণ নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত করছে।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যত চাপই প্রয়োগ করুক না কেন, তাঁরা নতি স্বীকার করবেন না। আত্মসমর্পণও করবেন না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad