ভেনেজুয়েলার পাশে ইউরোপ: উদ্ধার মিশনে নামছে চার দেশের বিশেষ দল

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, ০৮:০২ রাত
  • ১৯৬৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় উদ্ধার তৎপরতা জোরদারে এগিয়ে এসেছে ইউরোপের চার দেশ। ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড পৃথকভাবে উদ্ধারকারী দল, অনুসন্ধানী কুকুর এবং আধুনিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে দ্রুত আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ নিয়েছে দেশগুলো।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকাজে প্রশিক্ষিত ৮৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল দ্রুত ভেনেজুয়েলায় পাঠানো হচ্ছে। তিনি দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলে ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর জরুরি ইউনিটের ৫৪ সদস্যের একটি উদ্ধারকারী দল মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। দলটির সঙ্গে থাকবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধানী কুকুর, উদ্ধারকাজে ব্যবহৃত উন্নত ক্যামেরা, জিওফোনসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম।

নেদারল্যান্ডসও উদ্ধারকর্মী ও অনুসন্ধানী কুকুর পাঠানোর পাশাপাশি জরুরি সহায়তা কার্যক্রমে প্রায় ২০ লাখ ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে সুইজারল্যান্ড জানিয়েছে, ‘সুইস রেসকিউ চেইন’-এর আওতায় ৮০ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল, আটটি অনুসন্ধানী কুকুর এবং প্রায় ১৮ টন উদ্ধার সরঞ্জাম দ্রুত ভেনেজুয়েলায় পাঠানো হবে।

এদিকে স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা বিদ্যুৎচালিত ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। ভূমিকম্পের পর রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আফটারশকের আশঙ্কায় হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬৪ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad