সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনের অংশ হিসেবে মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে, গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল।
নতুন জেলা প্রশাসক হিসেবে মু. রেজা হাসানের নিয়োগের মাধ্যমে সিলেট জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

প্রথম দর্পণ,ডেস্ক