ভেজাল রং-লবণে তৈরি হচ্ছিল চিপস, রায়গঞ্জে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৬, ০৭:১০ বিকাল
  • ২৪৮৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ভেজাল রং-লবণে তৈরি হচ্ছিল চিপস, রায়গঞ্জে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল উপকরণ ব্যবহার করে চিপস উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) উপজেলার হাসিল বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন করছে। একই সঙ্গে বাংলা চিপস তৈরিতে অননুমোদিত ভেজাল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছিল।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিনি জানান, ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad