তেহরানের পর কোমে খামেনির জানাজায় জনসমুদ্র, লাখো মানুষের শেষ শ্রদ্ধা

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ রাত
  • ১৭৭৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানী তেহরানে কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে এবার ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত হয়েছে ইসলামি বিপ্লবের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ। মঙ্গলবার সকালে জামকারান মসজিদে আয়োজিত এ জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় জনসমুদ্র।

জানাজার নামাজে ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলি। এতে আলেম-ওলামা, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজা শেষে জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমার (রহ.) মাজারের উদ্দেশে শোকযাত্রা বের হওয়ার কথা রয়েছে। আগের দিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ কোমে এসে জড়ো হন। ভোর হওয়ার আগেই মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা শোকার্ত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। অনেককে ইরানের জাতীয় পতাকা ও লাল পতাকা বহন করে শোকমিছিলে অংশ নিতে দেখা যায়।

এর আগে গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে বিদেশি প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানান। পরবর্তী কয়েক দিনে বিশেষ দোয়া, জানাজা ও বিদায় অনুষ্ঠানের পর সোমবার রাজধানীর প্রধান সড়কগুলোতে মরদেহবাহী শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শোকানুষ্ঠানের পরবর্তী পর্ব বুধবার ইরাকে অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজার (আ.) মাজার প্রাঙ্গণে তার ইচ্ছা অনুযায়ী দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বর্ণনা অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে শুরু হওয়া ৪০ দিনের সংঘাতের প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।

এদিকে খামেনির মৃত্যুর পর দেশটির বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনিকে ইসলামি বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব প্রদান করেছে।

সূত্র: প্রেস টিভি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad