টানা বৃষ্টিতে বিচ্ছিন্ন সাজেক, বিশেষ ব্যবস্থায় ফিরলেন ৭৮ পর্যটক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ জুলাই ২০২৬, ০৮:২৩ রাত
  • ২০৯৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের মধ্যে জরুরি প্রয়োজন বিবেচনায় ৭৮ জনকে বিশেষ ব্যবস্থায় নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় নৌকা ও ভেলার সাহায্যে এসব পর্যটককে সাজেক থেকে বের করে আনা হয়। তবে সড়কের বিভিন্ন স্থানে এখনও পানি জমে থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। ফলে বাকি পর্যটকদের আপাতত সাজেকেই অবস্থান করতে হচ্ছে।

সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, সড়কের পানি নেমে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলেই পর্যায়ক্রমে আটকে থাকা অন্য পর্যটকদেরও নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাজেকগামী ভ্রমণ পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad