মোকামতলা বন্দরে বিশেষ অভিযানে যুবলীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, ০৫:৩২ বিকাল
  • ৩৪৪৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বগুড়ার সদ্য ঘোষিত মোকামতলা উপজেলার মোকামতলা বন্দরে বিশেষ অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মন্ডলকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা বন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সেখান থেকে ওমর ফারুক মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান শাহিন জানান, গ্রেপ্তার হওয়া ওমর ফারুক মন্ডল শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বুধবারই তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ওমর ফারুক মন্ডল সদ্য গঠিত মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তিনি আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad