শাহরাস্তিতে বিশেষ অভিযানে আ.লীগ-যুবলীগের ছয় নেতা আটক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ বিকাল
  • ৯৮২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চাঁদপুরের শাহরাস্তিতে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মেহের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রিপন ও মো. জসিম এবং চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad