ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২ হাজার ৩৩৩

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ বিকাল
  • ১৪০০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চলতি বছরে প্রাণহানি ৪৬১; হাসপাতালে ভর্তি রোগী ছাড়াল ১ লাখ ৪৯ হাজার

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে।

রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

চলতি বছর হাসপাতালে ভর্তি প্রায় দেড় লাখ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।

ঢাকায় সর্বোচ্চ রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—১ হাজার ১২৪ জন। বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ৩৩২ জন, বরিশালে ২৩১ জন, রাজশাহীতে ২১৩ জন, ময়মনসিংহে ৭৪ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেটে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নভেম্বরে মৃত্যু ৩৮ জনের

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জন ডেঙ্গুতে মারা গেছেন। নভেম্বরের প্রথম আট দিনে মৃত্যু হয়েছে ৩৮ জনের।

তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad