শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।
দেশজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে চারজনের মৃত্যুর খবর এসেছে। পাশাপাশি এক দিনে ১ হাজার ৩১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হওয়ায় সংক্রমণের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।
তবে নিহতদের বয়স, পরিচয়, কোন এলাকায় তাঁদের মৃত্যু হয়েছে এবং শনাক্ত রোগীদের মধ্যে কতজনের হাম নিশ্চিত হয়েছে—এসব বিষয়ে প্রাথমিক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

প্রথম দর্পণ,ডেস্ক