পূর্বাচলে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কসংলগ্ন পুলিশ অফিসার হাউজিং সোসাইটির ৫ নম্বর সেক্টরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা করা হয়।
কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। এসময় কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের হাইকমিশনার ইউসুফ এস. ওয়াই. রমাদান এবং কানাডার নিউ ব্রান্সউইকের প্রতিনিধি, স্কুলের প্রধান শিক্ষক বেগম শিরীন জাহানসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের কর্তৃপক্ষ জানায়, নতুন ক্যাম্পাসে থাকবে আধুনিক শ্রেণিকক্ষ, বড় সুইমিং পুল, প্রশস্ত খেলার মাঠ, বহুমুখী হল, সুসজ্জিত লাইব্রেরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা, যা শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করবে। প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দেশের শিক্ষা খাতে আন্তর্জাতিক মানের শিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ।

প্রথম দর্পণ,ডেস্ক