কলমাকান্দায় শিক্ষার্থীদের হাতেই উদ্বোধন দুই বাঁশের সেতু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ দুপুর
  • ১০০৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে নির্মাণ | উপকৃত হবেন ১৩ গ্রামের মানুষ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কাউবাড়ী নদীর ওপর নির্মিত দুটি বাঁশের সেতু উদ্বোধন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে লেংগুরা ইউনিয়নের রাধানগর ও জিগাতলা এলাকায় সেতু দুটি নির্মাণ করা হয়। এতে নদী পারাপারে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি ১৩ গ্রামের মানুষের চলাচল সহজ হবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেতু দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাধানগর এলাকায় নির্মিত বাঁশের সেতুটির দৈর্ঘ্য ১০২ ফুট এবং প্রস্থ ৫ ফুট। অন্যদিকে জিগাতলা এলাকার সেতুটির দৈর্ঘ্য ১০৭ ফুট, প্রস্থও ৫ ফুট। সেতু দুটি দিয়ে প্রতিদিন ১৩টি গ্রামের মানুষ যাতায়াত করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীও নদী পারাপারে এসব সেতু ব্যবহার করে।

উদ্বোধনী অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া বলেন, কাউবাড়ী নদীর কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলে ভোগান্তি ছিল বেশি। মানুষের এই দুর্ভোগের কথা বিবেচনা করেই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে আপাতত বাঁশের সেতু দুটি নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকাবাসীর জন্য স্থায়ী যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে ভবিষ্যতে পাকা সেতু নির্মাণের দাবিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই বাঁশের সেতু দুটি উদ্বোধন করেছে। এতে তারা অত্যন্ত আনন্দিত। তবে শিক্ষার্থীসহ এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এখানে স্থায়ী পাকা সেতু নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয়দের প্রত্যাশা, বাঁশের সেতু দুটি আপাতত যোগাযোগের দুর্ভোগ কমালেও কাউবাড়ী নদীর ওপর স্থায়ী পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ১৩ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad