বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেডিক্যাল বিভাগের আমির ও ঢাকা-১৭ আসনে সংসদ নির্বাচনে দলটির প্রার্থী ডা. এস এম খালেদুজ্জামান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, “নুরুল হক নুরের উচিত বিগত সময়ের বিকাশপ্রথায় ফিরে যাওয়া।”
একই পোস্টে তিনি আরও বলেন, “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে, যেখানে কোটি কোটি প্রবাসীর ভাগ্য এবং দেশের অর্থনীতির চাকা নির্ভর করে, সেখানে এমন অনভিজ্ঞ একজন প্রতিমন্ত্রী হওয়া প্রবাসীদের ভাগ্যের নির্মম পরিহাস।”
ডা. এস এম খালেদুজ্জামানের ওই ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ডা. এস এম খালেদুজ্জামান ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

প্রথম দর্পণ,ডেস্ক