শহীদ পরিবারের পাশে ছাত্রদল, প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন নেতারা

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ দুপুর
  • ৩২৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থসহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলটির কেন্দ্রীয় সংসদ ঘোষিত জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শহীদ পরিবারের বাড়িতে গিয়ে এসব সহায়তা তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় শহীদ সাব্বির, বিজয়সহ গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুর আলম রিয়াদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্যসচিব হাসিবুর রহমান অভি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ ও জিদান চৌধুরী, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইয়াছিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ, যুগ্ম আহ্বায়ক ফয়েজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সদর পশ্চিম ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান, সদর পূর্ব ছাত্রদলের সদস্যসচিব বায়োজিদ হোসেন ভূঁইয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুর আলম রিয়াদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বাইরে অবস্থান করেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আন্দোলনে অংশ নিয়ে ছাত্র-জনতা দেশকে নতুনভাবে স্বাধীন করেছে। এ আন্দোলনে অনেকেই আহত ও শহীদ হয়েছেন। তিনি বলেন, দেশের জন্য আত্মত্যাগকারীদের বিএনপি কখনো ভুলে যায় না। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের জন্য উপহার পাঠানো হয়েছে এবং ছাত্রদলের নেতাকর্মীরা তা তাদের হাতে পৌঁছে দিচ্ছেন। ভবিষ্যতেও বিএনপি শহীদ পরিবারের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad